পোস্টগুলি

জানুয়ারি, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রশ্নপত্র ফাঁস প্রমাণ হলে পরীক্ষা বাতিল: শিক্ষামন্ত্রী

ছবি
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ‘চরম ব্যবস্থা নেওয়া হবে।’ ‘কী হবে আমি নিজেও বলতে পারি না।’ প্রশ্নপত্র ফাঁস হয়েছে প্রমাণ হলে সঙ্গে সঙ্গে পরীক্ষা বাতিল করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রশ্নপত্র ফাঁস করলে কেউ রেহাই পাবে না বলেও তিনি জানান। আজ বৃহস্পতিবার ঢাকায় ধানমন্ডি গভ. ল্যাবরেটরি উচ্চবিদ্যালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা দেখতে গিয়ে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘এই পরীক্ষা নিরাপদ রাখতে মানুষের পক্ষে যা যা করা সম্ভব এবার তাই করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস করলে কেউ রেহাই পাবে না। কী হবে আমি নিজেও বলতে পারি না। তবে চরম ব্যবস্থা নেওয়া হবে।’ মন্ত্রী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন কেন্দ্র পরিদর্শন করেন। সারা দেশে আজ সকাল ১০টার দিকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। মোট পরীক্ষার্থী ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ জন। সারা দেশে এসএসসি পরীক্ষা হচ্ছে অভিন্ন প্রশ্নপত্রে। মোট ৩ হাজার ৪১২টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। আজ লিখিত পরীক্ষা শুরু হয়ে ২৫ ফেব্রুয়ারি শেষ হবে।

এসএসসি পরীক্ষা আজ শুরু

ছবি
  ফাইল ছবি ৫ বছরে ঝরে পড়ল দ্বিগুণ পাঁচ বছরের ব্যবধানে ঝরে পড়ার সংখ্যা দ্বিগুণের বেশি। অবশ্য প্রতিবছর মোট পরীক্ষার্থী বাড়ছে। এত পরীক্ষার চাপ শিক্ষার্থীরা নিতে পারছে না। সারা দেশে এসএসসি পরীক্ষা হবে অভিন্ন প্রশ্নপত্রে। ১০ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ জন। মোট ৩ হাজার ৪১২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ লিখিত পরীক্ষা শুরু হয়ে ২৫ ফেব্রুয়ারি শেষ হবে। এসএসসি ও সমমানে প্রতিবছরই বাড়ছে নিবন্ধিত শিক্ষার্থীদের ঝরে পড়া। পাঁচ বছরের ব্যবধানে এ সংখ্যা বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে। নবম শ্রেণিতে নিবন্ধন করেও ২০১৪ সালে পরীক্ষা না দেওয়া শিক্ষার্থী ছিল প্রায় পৌনে দুই লাখ। এ বছর এমন শিক্ষার্থী হয়েছে পৌনে চার লাখ। অবশ্য প্রতিবছর মোট পরীক্ষার্থীও বাড়ছে। সারা দেশে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে এসএসসি ও সমমানের এই পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাওয়া পরীক্ষাসংক্রান্ত তথ্য-উপাত্ত তুলনামূলক বিশ্লেষণ করে দেখা গেছে, সংখ্যার দিক দিয়ে প্রতিবছরই নিবন্ধিত শিক্ষার্থীদের ঝরে পড়া বাড়ছে। নিবন্ধন করেও পরীক্ষা না দেওয়ার কারণ কী? জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরক...