সুনামগঞ্জের পৌর মেয়র জগলুল মারা গেছেন
আয়ূব বখত জগলুল। ছবি: সুনামগঞ্জ অফিস সুনামগঞ্জ পৌরসভার মেয়র মো. আয়ূব বখত জগলুল (৫৩) আর নেই। আজ বৃহস্পতিবার সকালে তিনি ঢাকায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ...রাজিউন)। আয়ুব বখত জগলুলের ছোট ভাই রাশেদ বখত নজরুল জানান, আয়ূব বখত জগলুল গত মঙ্গলবার সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে শেষে সেখান থেকে বিকেলে ঢাকায় যান। তিনি কমলাপুর এলাকার হোটেল আল ফারুকে অবস্থান করছিলেন। আজ বৃহস্পতিবার সকালে ঘুম থেকে ওঠার পর হঠাৎ করেই অসুস্থবোধ করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা লোকজন তাঁকে দ্রুত পান্থপথের বিআরবি বিশেষায়িত হাসপাতালে নিয়ে যান। সেখানে কিছু শারীরিক পরীক্ষা শেষে চিকিৎসকেরা জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। পরে তাঁকে স্কয়ার হাসপাতালে নেওয়ার পথে তিনি সকাল সাড়ে আটটায় মারা যান। সুনামগঞ্জ পৌরসভার দুইবারের মেয়র আয়ূব বখত জগলুলের মৃত্যু সংবাদ সুনামগঞ্জ পৌঁছালে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। শহরের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষজন পৌরসভা কার্যালয় ও শহরের আরপিননগর এলাকায় তাঁর বাসায় যান। আয়ুব বখত জগলুল সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর বাবা প্...